নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে টেন্ডার জমা দেয়াকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলার হাটহাজারী উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আক্তার হোসেন মামুন (২৮) ও তুহিন (২৫)।
হাটহাজারী থানা সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের ৩০ লক্ষ টাকার একটি টেন্ডার দখলকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নোমান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মনজু পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর উপজেলা প্রশাসন টেন্ডার স্থগিত রেখেছে।