1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বুগতি হত্যা মামলা থেকে অব্যাহতি মোশাররফের

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ২০০৬ সালে বেলুচিস্তানের নেতা নওয়াব আকবর খান বুগতি হত্যা মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান পারভেজ মোশাররফ। একই সঙ্গে অব্যাহতি পেয়েছেন মামলার অন্য আসামিরাও। চার বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর ২০১৩ সালের মার্চে দেশে ফেরেন মোশাররফ। এরপর তাঁর বিরুদ্ধে চলমান তিনটি মামলার মধ্যে একটি ছিল এটি। মোশাররফের আইনজীবী ও মামলার অন্য আসামিদের বরাত দিয়ে এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়।
অন্য আসামিদের মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ, বেলুচিস্তানের সাবেক গভর্নর ওয়েসিস আহমেদ ঘানি, বেলুচিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব খান শেরপাও।

রায় শেষে কোয়েটা শহরে আফতাব খান শেরপাও সাংবাদিকদের বলেন, আদালত সাবেক সেনাপ্রধান পারভেজ মোশাররফসহ অন্য আসামিদের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ করেছেন। বর্তমানে মোশাররফ ২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এবং বেশ কয়েকজন বিচারককে অন্তরীণ করার অভিযোগে বিচারের সম্মুখীন আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |