1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আজিজের মৃত্যুতে আওয়ামী লীগ দীর্ঘ দিনের পরীক্ষিত, ত্যাগী এবং নিবেদিত প্রাণ একজন নেতাকে হারালো ।
তিনি বলেন, ৭৫ পরবর্তী দুঃসময়ে ঢাকা মহানগর আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করতে এম এ আজিজের ভূমিকা ছিল অপরিসীম। মহান মুক্তিযুদ্ধ ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে মরহুমের সাহসী ভূমিকার কথা জাতি চিরকাল গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |