1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আজিজের মৃত্যুতে স্পিকারের শোক

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শনিবার এক বার্তায় এ শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি।

স্পিকার বলেন, এম এ আজিজ ছিলেন দেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও সমাজসেবক। তিনি ছিলেন গণমানুষের নেতা এবং আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন স্পিকার।

এছাড়াও এম এ আজিজের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |