1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

এক্সিম ব্যাংকের মেজবান অনুষ্ঠিত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের সম্মানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক)। শনিবার দি কিং অব চিটাগাং-এ মেজবানের আয়োজন করা হয়। এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানান এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

মেজবানে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আ জ ম নাছির উদ্দিন, এক্সিম ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, পরিচালনা পর্ষদের সদস্য নাসরিন ইসলাম, মো, নুরুল আমিন ফারুক, মো. হাবিব উল্লাহ ডন, লে. কর্নেল অব. সিরাজুল ইসলাম বীর প্রতিক (বার), খন্দকার মো. সাইফুল আলম, আব্দুল্লাহ আল জহীর স্বপন, মিসেস নাসিমা আক্তার, স্বতন্ত্র পরিচালক মুহাম্মদ সিকান্দার খান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক, এক্সিম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার সম্মানিত গ্রাহকগণ, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও পরিচালকবৃন্দ, শিক্ষাবিদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমন্ত্রিত অতিথিরা এক্সিম ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এক্সিম ব্যাংকের যেকোন কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |