1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বিএমবিএ এর নতুন সভাপতি ছায়েদুর মহাসচিব বাশার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইবিএল ইনভেস্টমেন্টের পরিচালক মো. ছায়েদুর রহমান বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে মহাসচিব নির্বাচিত হয়েছেন এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ। শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০১৬-১৭ মেয়াদের জন্য তাদের এ পদে নির্বাচিত করা হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফাস্ট সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেডের সিইও মোস্তফা কামাল ও আইসিবি ক্যাপিটালের সিইও নাসরিন সুলতানা এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও খন্দকার কায়েস হাসান।

নতুন কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তারা হলেন, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মোশাররফ হোসেন, এএফসি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব হোসেন মজুমদার, সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহিদ আহমেদ চৌধুরী, এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সারোয়ার ভুঁইয়া, বিএমএসএল ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াদ মতিন ও সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোফাখখারুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |