1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

দেশের মানুষকে পর্যটনে আকৃষ্ট করতে হবে: তথ্যমন্ত্রী

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬
  • ১৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২০১৬ সালকে সরকার পর্যটন বছর হিসেবে ঘোষণা করেছে। এই পর্যটন সালকে সফল করতে হলে আমাদের দেশের ভিতরে যে ১৬ কোটি মানুষ রয়েছে তাদের পর্যটনের প্রতি আকৃষ্ট করা দরকার। দেশের মানুষ যদি পর্যটনে আকৃষ্ট হয়, বিভিন্ন দর্শনীয় স্থান ঘুড়ে দেখে, বিনোদন কেন্দ্রে যান তাহলে তা দেখে বিদেশিরাও আকৃষ্ট হবেন। শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বান্দাবাড়ী এলাকায় ঢাকা রিসোর্ট নামে একটি রিসোর্ট ও বিনোদন কেন্দ্র উদ্বোধন এবং তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক বনভোজনে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সচিব মরতুজা আহমদ ও ঢাকা রিসোর্টের চেয়ারম্যান ও  ব্যবস্থাপনা পরিচালক মো. এমারত হোসেন সোহাগ। পার্কে আগতরা দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |