1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বাণিজ্যমেলা থেকে ২৩৫ কোটি টাকার রফতানি আদেশ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

জোবায়ের হোসেন: মাসব্যাপী ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ) মোট রফতানি আদেশ পাওয়া গেছে ৩০ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার বা ২৩৫ কোটি  ১৭ লাখ টাকা। রফতানি আদেশ পাওয়া পণ্যের মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সস, বহুমুখী, পাট পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, বাসন-কোষণ, হ্যান্ডলুম ও হস্তশিল্পজাত পণ্য, হোম টেক্সটাইল ইত্যাদি।

মেলায় মালামাল বিক্রয়ের পরিমাণ হলো- ১২১ দশমিক ০০ কোটি টাকা, যা বিগত বছরের তুলনায় ৭১ দশমিক ০২ কোটি টাকা বেশি। গত বছর ছিল ৫০ দশমিক ৪৫ কোটি টাকা।

মেলায় প্যাভিলিয়ন ও স্টল নির্মাণ বাবদ ব্যয় হয়েছে ৩৯ দশমিক ৯৮ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১৫ দশমিক ১৩ কোটি টাকা বেশি।

এ বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ১৩টি ক্যাটাগরিতে মোট ৫৫৩টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি,  জেনারেল প্যাভিলিয়ন ১০টি, রিজার্ভ প্যাভিলিয়ন ৩টি, ফরেন প্যাভিলিয়ন ৩৮টি অন্যতম।। এ ছাড়া থাকছে প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৬টি, জেনারেল মিনি প্যাভিলিয়ন ১৩টি, রিজার্ভ মিনি প্যাভিলিয়ন ৬টি, ফুড স্টল ২৫টি, রেস্টুরেন্ট ৫টি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |