1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আমার নিজস্ব কোনো ক্যাডার বাহিনী নেই : আইভি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের টাকা-পয়সা যারা লুটপাট করেছে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ অপপ্রচারে লিপ্ত হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি। তিনি বলেন, নারায়ণগঞ্জে কারা সন্ত্রাসী কর্মকাণ্ড আর মানুষ হত্যা করছে আপনারা তা জানেন। জনগণ আমাকে সম্মান করে নির্বাচিত করেছে আমি তাদের সম্মান মর্যাদা দিতে চাই উন্নয়ন করে।

সোমবার বিকেল ৪টায় বন্দর উপজেলার নাসিকের ১৯নং ওয়ার্ডে শান্তিনগর এলাকায় সড়ক ও আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমার নিজস্ব কোনো ক্যাডার বাহিনী নেই। জনগণই আমার মূল ভরসা এবং বড় হাতিয়ার। আমি কারো হুমকি ধামকিতে ভয় পাই না। কে কী বললো সেটা আমার দেখার বিষয় নয়। একটি বিশেষ মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে। কিন্তু আল্লাহর রহমতে তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি এবং আর পারবেও না।

অনুষ্ঠানে নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাসিক ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলার সুলতান আহাম্মেদ, ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেজয়ানা হক সুমী, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সাগর, শান্তিনগর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী কফিল উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |