1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় ঘাঁটি থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে দেশটি। বৃহস্পতিবার জাপানের সরকারি সম্প্রচার মাধ্যমে এ কথা বলা হয়েছে। মঙ্গলবার পিয়ংইয়ং রকেট উৎক্ষেপণের পরিকল্পনার কথা ঘোষণা দেয়। দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র এর তীব্র নিন্দা জানায় এবং একইসঙ্গে উদ্বেগ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। খবর এএফপি’র।

গত মাসের গোড়ার দিকে উত্তর কোরিয়া ভূগর্ভে চতুর্থ বারের মতো পরমাণু পরীক্ষা চালায়। পরমাণু পরীক্ষার ফলে যখন ইতোমধ্যে কয়েকটি দেশ ক্ষুব্ধ ঠিক সেই মুহূর্তে মঙ্গলবার এই ঘোষণা দেয় দেশটি।

এ পরিস্থিতিতে চীন চলতি সপ্তাহেই এক শীর্ষ কর্মকর্তাকে উত্তর কোরিয়া পাঠিয়েছে। চীন এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

এদিকে জাপান তার ভূখণ্ডের জন্য হুমকি হিসেবে দেখা দিলে যেকোনো ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করার অঙ্গীকার করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |