1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে যৌন নির্যাতনের ঘটনা শনাক্ত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নতুন সাতটি যৌন নির্যাতনের ঘটনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইতোমধ্যেই ১২০ জন শান্তিরক্ষী বাহিনীর সদস্যকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে ব্যারাকে ফিরিয়ে নেয়া হয়েছে। তদন্ত শেষ হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিবিসির এক সংবাদে জানানো হয়েছে, নতুন এ সাতটি যৌন নিপীড়নের ঘটনাসহ মোট বিশটি মতো এমস ঘটনা চিহ্নিত করেছে জাতিসংঘ। দেশটির বামবারি শহরে এসব ঘটনা ঘটে। এর মধ্যে পাঁচটিতেই শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, কয়েকটি ক্ষেত্রে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা শিশুদের গণধর্ষণও করেছে।গত মাসের শেষে জাতিসংঘ জানিয়েছিল, সংস্থাটির শান্তিরক্ষী বাহিনীর যে সদস্যদের হাতে শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছে, তাদের মধ্যে বাংলাদেশসহ চারটি দেশের সৈনিকরা রয়েছে।

তবে প্রথমবারের মত প্রকাশ করা তথ্যে জানা গেছে, ওই সৈনিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও কঙ্গো, নাইজের এবং সেনেগালের শান্তিরক্ষীরাও জড়িত ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |