1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলের গাতীপাড়া সীমান্ত থেকে রোববার বিকেলে ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় চা-পাতা, বিস্কুট, চকলেট এবং কসমেটিকস পণ্য। তবে বিজিবি সদস্যরা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

চোরাকারবারীরা গাতিপাড়া সীমান্ত দিয়ে এসব মালামাল পাচার করছিল। এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি এসব মালামাল উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। উদ্ধাকৃত মালামাল বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |