1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে বোমা ও গুলিবর্ষণ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে বোমাবাজি ও পুলিশের উপর্যুপরি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় গোটা এমএম কলেজ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর এমএম কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান। তারা শহীদ বেদী থেকে নেমে যাওয়ার পরপরই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে যায় ছাত্রলীগ। এসময় শহীদ মিনারের উত্তরপাশে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলিবর্ষণ শুরু করে।

এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা নারী, পুরুষ ও শিশুরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এ ঘটনার পর ফুল দিতে আসা বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার মানুষ ফুল না দিয়েই বাড়ি ফিরে যায়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |