1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

উত্তর কোরিয়ায় নতুন সেনাপ্রধান নিয়োগ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: উত্তর কোরিয়ায় নতুন সেনাপ্রধান নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি দেশটির সাবেক সেনাপ্রধানের মৃত্যুদণ্ড কার্যকরের পর নতুন এ প্রধানকে নিয়োগ দেয়া হলো।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সির (কেসিএনএ) এক প্রতিবেদনে সাবেক নিরাপত্তা মন্ত্রী রি মিয়ং সুকে কোরিয়ান পিপলস আর্মি জেনারেল স্টাফের প্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে। উ. কোরীয় নেতা কিম জং উনের নির্দেশনায় সেনাবাহিনীর এক সামরিক মহড়া সংক্রান্ত খবর প্রকাশের সময় এ তথ্য জানানো হয়।

চলতি মাসের শুরুর দিকে রি মিয়ং সুরের পূর্বসূরি রি ইয়ং গিলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দলীয় লেজুড়বৃত্তি ও ষড়যন্ত্রে জড়িত থাকার বিষয়ে সমালোচনা হয় সেনাপ্রধানের। এরপরই তার মৃত্যদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগেও দেশটিতে কয়েকজন শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |