1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বিল থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে স্থানীয় এক বিল থেকে আরসাদ আলী (৩৫) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যার দিকে উপজেলার বাঘাইড় ইউনিয়নের গাল্লা এলাকার বিল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সন্ধ্যার দিকে ওই এলাকার একটি বিলে নিহত দিনমজুর আরসাদের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত আরসাদ বাঘাইড় ইউনিয়নের গাল্লা এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে। সোমবার সকালে নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |