1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী। সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচন সংশিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, কোনো দুষ্কৃতিকারী নির্বাচন বানচালের চেষ্টা যেনো না করতে পারে সেদিকে খেয়াল রাখতে এবং প্রশাসনের ভেতর যদি কোনো কর্মকর্তা-কর্মচারী নির্বাচন সংক্রান্ত অসৎ উদ্দেশ্যে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় প্রার্থী, ভোটার এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে একটি সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন তিনি।

জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে, জেলা পুলিশ সুপার, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসিসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |