1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

এপ্রিলে সিরিয়ায় নির্বাচন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আগামী এপ্রিল মাসে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন। বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া সিরিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পর প্রেসিডেন্ট আসাদের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৩ এপ্রিল সংসদ নির্বাচন হবে।

এদিকে, যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছেন, আগামী ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে ২৬ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে যুদ্ধরত সব পক্ষকে মস্কো অথবা যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির বিষয়ে নিশ্চয়তা দিতে হবে।

পুতিন বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়া, রাশিয়া কিংবা মার্কিন নেতৃত্বাধীন বাহিনী যুদ্ধ অভিযান পরিচালনা করবে না। বিরোধীদের পক্ষ থেকেও সিরিয়ার সশস্ত্র বাহিনী কিংবা এ বাহিনীকে সমর্থন দেয়া পক্ষের বিরুদ্ধে সব ধরনের শত্রুতা বন্ধ করতে হবে।

তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকরের পরও যদি কোনো গোষ্ঠী তৎপর থাকে তাহলে যৌথভাবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের খুঁজে বের করবে। এদিকে, এক বিবৃতিতে একই ধরনের শর্ত ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। তবে জঙ্গিগোষ্ঠী আইএস এবং আল-কায়েদার সঙ্গে যুক্ত দেশটির জঙ্গিগোষ্ঠী আল-নুসরা ফ্রন্ট যুদ্ধবিরতির আওতায় আসবে না।

সৌদি আরব সমর্থিত প্রধান বিরোধী গোষ্ঠী ‘হাই নেগোশিয়েশন কমিটি’ যুদ্ধবিরতিতে সাড়া দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। তুরস্কও যুদ্ধবিরতি পরিকল্পনার প্রশংসা করেছে। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন যুদ্ধবিরতির পক্ষে সমর্থন জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |