নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নারীর ক্ষমতায় দ্বিতীয় পর্যায় শুরু করল কোমল পানীয় প্রস্তুতকারক আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোকা-কোলা। কোকা-কোলা বিশ্ব ব্যাপী ৫০ লাখ নারীর ক্ষমতায়ন কর্মসূচি ঘোষণা করেছে ২০১৫ সালে। তারই অংশ হিসেবে প্রথম ধাপে জামালপুরে ১০ হাজার নারীকে বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে ক্ষমতায়িত করেছে। এর শুরু করবে খুলনা ও বাগেরহাটে। আগামী ২০২০ সাল পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি।
বুধবার রাজধানীর লেকশোর হোটেলে আনুষ্ঠানিকভাবে এই নারীর ক্ষমতায়নে বিশ্ব কর্মসূচির দ্বিতীয় ধাপ ঘোষণা করা হয়।
এসময় কোকাকোলার পাবলিক অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন বিভাগের সহ-সভাপতি ইশতিয়াক আমজাদ, অপারেশন্স ও কাস্টমার লিডারশিপ বিভাগের সহ-সভাপতি সুমন্ত দত্ত, কর্মসূচি বাস্তবায়নকারি প্রতিষ্ঠান কনসার্ন ইউনিভার্সাল ইন্টারনেশনালেল প্রোগাম ও পলিসি ম্যানেজার ট্রেজার-ইভান্স, ঢাকায় কোকা-কোলার ব্যবস্থাপনা পরিচালক সাদাব আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।