নিজস্ব প্রতিবেদক: দেশের আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ২০১৬-১৮ সালের ২৯ জন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান থাকছেন মোহাম্মদ আমিন হেলালী। ইতিমধ্যেই নির্বাচনের আচরণবিধিসহ প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়েছে।