1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সিরিয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ মার্চ, ২০১৬
  • ১৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুরো দেশে কোনো ধরনের কারণ ছাড়াই বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, দেশটির সব প্রদেশেই বিদ্যুৎ সংযোগ নেই। কর্মকর্তারা এর কারণ শনাক্তের চেষ্টা করছেন। যুদ্ধবিধ্বস্ত এ দেশটির অধিকাংশ এলাকায় দিনে মাত্র ২-৩ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়।

যুদ্ধবিরতি চুক্তি সামনে রেখে রাশিয়া এবং সিরিয়া সরকার দেশটির বিভিন্ন হাসপাতাল হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে অভিযোগ করছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

গত ১২ সপ্তাহে উত্তরাঞ্চলের আলেপ্পো প্রদেশে ক্লিনিক, মেডিক্যাল সেন্টার ও হাসপাতালে ৬ টি হামলা হয়েছে বলে প্রমাণ সংগ্রহ করেছে এই সংস্থাটি। এসব হামলায় মেডিক্যালের এক কর্মীসহ অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত ও ৪৪ জন আহত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |