1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

দক্ষিণ এশিয়ায় নারী নেতৃত্ব দৃষ্টান্ত স্থাপন করেছে

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০১৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

গৌরব সিং হাজারী: দক্ষিণ এশিয়ার দেশসমূহ নারী নেতৃত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার দিল্লিতে ভারতের লোকসভা আয়োজিত মহিলা আইন প্রনেতাদের জাতীয় সম্মেলনের প্রথম প্লেনারি সেশনে চেয়ারপারসনের বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি।

স্পিকার বলেন, বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ভারতের নারী নেতৃদের এ সম্মেলন নারী অধিকার আদায়ে নতুন মাত্রা যোগ করবে। এই সম্মেলনের মাধ্যমে ভারতের নারী নেতৃগণ আরো সমৃদ্ধ হয়ে ভারতের পুনঃজাগরণে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

স্পিকার নারী নেতৃত্বকে সমাজ তথা দেশ পরিবর্তনের এজেন্ট হিসেবে উল্লেখ করে বলেন, নারীদের সিদ্ধান্ত গ্রহণ সমাজের শিক্ষা, স্ব্যাস্থ্য, মহিলা, শিশুসহ সমাজের সকল স্তরের মানুষের জন্য কল্যাণকর।

তিনি বাংলাদেশের নারী নেতৃত্বের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংদদের  বিরোধীদলীয় নেত্রী, সংসদ উপ-নেতা এবং সংসদের স্পিকার নারী। এই নারী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং দেশকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত করেছে।

এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ড. নাজমা এ.হেপতুল্লা সেশনে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |