1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০১৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসলাম মহান ধর্ম, শান্তির ধর্মে জঙ্গিবাদের কোন স্থান নেই। ধর্মপ্রাণ মানুষকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে একটি দল দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে প্রথমেই দেশ থেকে জঙ্গিবাদ বিতাড়িত করে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। শনিবার বাদ জোহর পিরোজপুরের স্বরূপকাঠির ছারছীনা দরবার শরীফে এক মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হবার পরপরই বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন, টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দান, মাদরাসা শিক্ষাবোর্ড স্থাপনসহ অসংখ্য মসজিদ ও মক্তব গড়ে তুলেছেন। আর সে পথ ধরেই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে সকল ধরনের শিক্ষা প্রসারে ব্যাপক উন্নয়ন তরান্বিত করে যাচ্ছেন।

দেশের ইসলামী শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র হযরত নেছার উদ্দিন (রঃ) এর প্রতিষ্ঠিত ছারছীনা মাদ্রাসার তিন দিন ব্যাপী বার্ষিক মাহফিল ও বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ সম্মেলনের আখেরী মোনাজাতে কয়েক লাখ ধর্মপ্রান মানুষ অংশ নেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |