1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

কক্সবাজারে তিন দিনব্যাপি শ্যুটিং প্রতিযোগিতা শুরু

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃক্লাব শ্যুটিং প্রতিযোগিতা। বুধবার বিকেল থেকে সৈকত শহর কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হওয়া প্রতিযোগিতা চলবে শুক্রবার পর্যন্ত। বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন (বিএসএসএফ)’র ২১তম এ প্রতিযোগিতায় দেশের ৪৪টি ক্লাবের চার শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করছেন।

কক্সবাজারে আয়োজিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএসএসএফ’র সভাপতি ইকতিকাবুল হামিদ অপু। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেছেন, কক্সবাজার দেশের অন্যতম সেরা একটি পর্যটন কেন্দ্র। তাই কক্সবাজারেই এরকম আয়োজন সবচেয়ে বেশি হওয়া উচিত। কিন্তু কক্সবাজার রাইফেল ক্লাবের একটি নিজস্ব অফিসও নেই। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার রাইফেল ক্লাবের জন্য একটি জমি বরাদ্দ দিতে তিনি জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কমনা করেন। জমি বরাদ্দ দেয়া হলে শ্যুটিং ফেডারেশন যাবতীয় অবকাঠামো নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন করেন তিনি।

এ উপলক্ষে বিকেলে স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি কক্সবাজার সদর-রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমল সারাদেশ থেকে আসা ৪৪টি ক্লাবের শ্যুটার, ক্লাব সদস্য এবং ক্লাব কর্মকর্তাদের স্বাগত জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কক্সবাজার রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন আয়োগিত এ প্রতিযোগিতায় সহযোগিতা করছে কক্সবাজার রাইফেল ক্লাব। অনুষ্ঠানে খরুলিয়া সরকারি শিশু পরিবারের কিশোরী এবং রাখাইন তরুণীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |