1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মায়া সান্তোসসহ পাঁচ জনকে তলব

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) জুপিটার স্ট্রিটের শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোসহ পাঁচজনকে তলব করেছেন ফিলিপাইনের বিচার বিভাগ। দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল তাদের বিরুদ্ধে মামলা করার পরই তাদের তলব করা হয়েছে।

শুক্রবার ফিলিপাইনের গণমাধ্যমের খবরে বলা হয়, আগামী ১২ ও ১৯ এপ্রিল তাদেরকে বিচার বিভাগে হাজির হতে বলা হয়েছে। নির্দোষ প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি ও সাক্ষীসহ তাদের উপস্থিত হতে হবে।

মায়া সান্তোস ছাড়া আরো যাদের তলব করা হয়েছে তারা হলেন মাইকেল ফ্রান্সিসকো রুজ, জেসি খ্রিস্টফার লেগরোরাস, আলফ্রেড সান্তোস ভারগারা এবং এনরিকো তেয়োদরো ভাসকোয়েজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |