1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

গাজীপুরে ভণ্ড নবী আটক

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬
  • ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে এক ভণ্ড নবীকে আটক করেছে পুলিশ। তার নাম সফিকুল ইসলাম ওরফে সাফি (৫০)। তিনি গাজীপুর সদর উপজেলার পূর্ব ডগরীর সিটপাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে। শুক্রবার বিকেলে জয়দেবপুর থানা পুলিশ তাকে আটক করে।

জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হক ও স্থানীয়রা জানান, গাজীপুর সদর উপজেলার পূর্ব ডগরীর সিটপাড়া এলাকার সফিকুল ইসলাম ওরফে সাফি নামের এক ভণ্ড কিছুদিন ধরে নিজেকে একজন জিন্দা নবী হিসেবে দাবি করে আসছিলেন। তার কয়েকজন শিষ্যও রয়েছে। তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে স্থানীয়দের সঙ্গে নানাভাবে প্রতারণা করছিল।

এনিয়ে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ভণ্ড নবী ও তার শিষ্যদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শুক্রবার বিকেলে বিক্ষোভ করে এলাকাবাসী স্থানীয় ডগরী মাদ্রাসা মাঠে জড়ো হয়। এসময় ওই দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অবস্থা বেগতিক দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সফিকুল ইসলাম ওরফে সাফিকে বিকেলে পুলিশ তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়।

এসময় ক্ষুব্ধ কিছু লোক সফিকুলের বসার চেয়ারটি ভেঙে ফেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |