1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সৌদি আরবে বাস উল্টে ১৯ তীর্থযাত্রী নিহত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০১৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: সৌদি আরবে তীর্থযাত্রী বহনকারী একটি বাস উল্টে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। শনিবার সকালে দুটি পবিত্র শহর মক্কা ও মদিনার সংযোগকারী একটি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় মেডিকেল কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রেড ক্রিসেন্টের মুখপাত্র খালেদ আল-সাহলি বলেন, ওই সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছে। তবে দুর্ঘনায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মদিনার ট্রাফিক বিভাগের প্রধান নওয়াফ আল-মোহাম্মদ সৌদি আরবের অনলাইন সংবাদমাধ্যম সাবক`কে জানান, গাড়ির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিল। তীর্থযাত্রীরা মক্কা থেকে চারশ কিলোমিটার দূরে মদিনা শহরের দিকে যাচ্ছিলেন।

সৌদি সীমান্তের কাছে ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের জর্দান শহরে সড়ক দুর্ঘটনায় ১৪ ফিলিস্তিনি নিহত হওয়ার একদিন পর এ দুর্ঘটনা ঘটলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |