1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আশুগঞ্জ ও বাঞ্ছারামপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০১৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২২ মার্চ অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে এক সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউপি নির্বাচন উপলক্ষে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ১২ বিজিবি ব্যাটালিয়নের পাঁচ প্লাটুন সদস্যকে মোতায়েন করা হয়েছে। আশুগঞ্জ উপজেলার সাতটি ইউপি নির্বাচনী এলাকার জন্য দুই প্লাটুন এবং বাঞ্ছারামপুর উপজেলার নয়টি ইউপির নির্বাচনী এলাকায় তিন প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |