1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

কালিয়াকৈরে ছেলের হাতে মা খুন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০১৬
  • ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছে তার ছেলে। শনিবার বিকেলে উপজেলার কাঁচারস এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের আনোয়ারা বেগম (৬০) ওই এলাকার আমছের আলীর স্ত্রী। ঘটনার পর ছেলে শাহজাহান হোসেন সাজু (৪০) পালিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে শাহজাহান তাদের বাগানে বাঁশ কাটতে যায়। এসময় তার মা বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শাহজাহান দা দিয়ে তার মায়ের ঘাড়ে কোপ দেয়। এতে আনোয়ারা বেগম ঘটনাস্থলেই মারা যান।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া জানান, নিহতের ছেলে পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |