1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

লাহোর হামলা : পাঞ্জাবে ব্যাপক অভিযানে আটক কয়েকশ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০১৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: পাকিস্তানের লাহোরের গুলশান-ই ইকবাল পার্কে আত্মঘাতী বোমা হামলার দু`দিন পর দেশটির সেনাপ্রধান জেনারেল রাহীল শরিফ পাঞ্জাব প্রদেশে বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছেন। রোববারের ওই হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হয়। এর মধ্যে অনেকেই ছিলেন পার্কে বেড়াতে এসেছিলেন।

পাঞ্জাবের পাঁচটি বড় শহরে সেনা অভিযানে সন্দেহভাজন কয়েকশ` লোককে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ। পাকিস্তানি তালেবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি গ্রুপ জামায়াত-উল আহরার দাবি করেছে, তাদের এই হামলার লক্ষ্য ছিল সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়, কিন্তু এতে বহু মুসলিমও প্রাণ হারিয়েছেন।

লাহোরের ওই পার্কে হামলার পর সেনাপ্রধান জেনারেল রাহীল শরিফ দ্রুত তৎপর হয়ে ওঠেন। পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জায়গায় জঙ্গিদের সন্দেহজনক ঘাঁটির ওপর নিরাপত্তা বাহিনীর অভিযান শুরুর নির্দেশ দেন তিনি। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে এই অভিযান শুরু হয়েছে এবং সরকারি আধা-সামরিক বাহিনী এই অভিযানের নেতৃত্বে রয়েছে।

দেশের বেসামরিক প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্বের অনুমতি ছাড়াই সেনাপ্রধান এই অভিযান চালানোর আদেশ দিয়েছেন। সোমবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফ বলেন, পাকিস্তান সরকার সন্ত্রাসবাদের কাঠামো ধ্বংস করতে সম্ভাব্য সবকিছুই করবে। তবে তার ওই ভাষণে তিনি কোনো সেনা অভিযানের কথা উল্লেখ করেননি।

পাঞ্জাব পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এবং শরীফের অন্যতম রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |