1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

পালমিরার পাশের শহরে ঢুকেছে সিরীয় সেনাবাহিনী

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) প্রাচীন শহর পালমিরা থেকে বিতাড়িত করার পর পার্শ্ববর্তী শহর আল-কারিয়াতাইনে প্রবেশ করেছে সিরিয়া ও এর মিত্র জোটের সেনাবাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত কয়েকদিন থেকে ওই শহরের দিকে অগ্রসর হতে থাকা রাশিয়া সমর্থিত সিরীয় সেনাবাহিনী ওই শহরে ঢুকে পড়েছে। খবর রয়টার্সের।

আইএসকে হটিয়ে গত রোববার পালমিরার নিয়ন্ত্রণ নেয় সরকারি সেনাবাহিনী। পালমিরা থেকে ৬০ মাইল পশ্চিমে আল-কারিয়াতাইন শহরের অবস্থান।

গত আগস্টে জঙ্গিগোষ্ঠী আইএস আল-কারিয়াতাইনের নিয়ন্ত্রণ নেয়। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এই শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে আসছিলেন। সিরিয়ার সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, সেনাবাহিনী এবং এর মিত্ররা আইএসের সর্বশেষ কিছু জঙ্গিকে হত্যার পর কারিয়াতাইনে নিরাপত্তা ব্যবস্থা ও স্থিতিশীলতা পুনরায় স্থাপন করেছে।

সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানার এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি দিক নির্দেশনা পেয়ে সরকারি বাহিনী ওই শহরে প্রবেশ করেছে। সেনাবাহিনী শহরটির উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেটের রাখা বিস্ফোরক সামগ্রী ধ্বংস করেছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, শহরে প্রায় অর্ধেক অংশের দখল নিয়েছে সরকারি সেনারা। এছাড়া আল-কারিয়াতাইনের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের এখনো সরকারি বাহিনীর সঙ্গে আইএসের সংঘর্ষ চলছে।

মানবাধিকার পর্যবেক্ষণকারী এই সংস্থাটি বলছে, রাশিয়া এবং সিরিয়ার যুদ্ধবিমান থেকে রোববার ৪০ বারের বেশি হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |