1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

তুরস্কে ফেরত পাঠানো অভিবাসীদের অনেকেই বাংলাদেশি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ১৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চুক্তি অনুযায়ী তুরস্কে অভিবাসীদের ফেরত পাঠানো শুরু হয়েছে। সোমবার একটি জাহাজ গ্রীসের লেসবস থেকে তুরস্কের দিকিলি পৌঁছেছে। জাহাজটিতে ১৩০ জনের মতো অভিবাসী রয়েছে। এই অভিবাসীদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছে। খবর বিবিসির।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের কর্মী ইভা কসে জানান, ইউরোপীয় সংবাদ সংস্থা ফ্রনটেক্সের তথ্য মতে, লেসবস ছেড়ে যাওয়া ওই জাহাজে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা ও মরক্কোর নাগরিক রয়েছে। ইউরোপীয় ইইউনিয়নে সিরীয় শরণার্থী সংকট ঠেকাতে ওই চুক্তি করা হলেও জাহাজটিতে মাত্র দুজন সিরীয় নাগরিক রয়েছে।

সিরিয়ান ছাড়া অন্য দেশের শরণার্থীদেরকে একটি ক্যাম্পে রাখা হবে এবং পরে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে। যার মধ্যে বাংলাদেশিরাও থাকবে। এর আগে সিরিয়ার ১৬ শরণার্থীকে তুরস্ক থেকে জার্মানিতে পাঠিয়ে দেওয়া হয়।

সিরিয়া সহ কয়েকটি আফ্রিকার বেশ কয়েকটি দেশ থেকে ইউরোপে পাড়ি জমানো শরণার্থীরা তুরস্ক হয়ে সমুদ্রপথে গ্রীস পৌঁছে। পরে সেখান থেকে ইউরোপের অন্যান্য দেশে যায় এসব শরণার্থী। এই স্রোত ঠেকাতে কয়েক সপ্তাহ আগে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে একটি চুক্তি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |