1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ক্যামেরনের আয়কর বিবরণী প্রকাশ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০১৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: পানামা পেপার্স ফাঁসের পর ডেভিড ক্যামেরন তার আয়কর বিবরণী প্রকাশ করেছেন। ওই বিবরণীতে দেখা গেছে, ক্যামেরন ২০১৪-১৫ অর্থ বছরে দুই লাখ পাউন্ডেরও বেশি আয়ের জন্য কর দিয়েছেন প্রায় ৭৬ হাজার পাউন্ড। খবর বিবিসির।

ক্যামেরনই যুক্তরাজ্যের প্রথম প্রেসিডেন্ট যিনি তার বিগত ছয় বছরের আয়কর বিবরণী প্রকাশ করলেন। ওই বিবরণী থেকে জানা যায় ক্যামেরন তার মায়ের কাছ থেকে ১ লাখ ডলার এবং তার বাবার কাছ থেকে ৩ লাখ ডলার অর্থ পেয়েছিলেন।

ক্যামেরনের বাবা ইয়ান ক্যামেরন ব্লেয়ারমোর হোল্ডিংস ইনকরপোরেট নামে একটি অফশোর ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি যুক্তরাজ্যে কর ফাঁকি দিয়ে বিদেশে ৩০ বছর ধরে অর্থ জমা রেখেছিলেন। উত্তরাধিকার সূত্রে ক্যামেরন ওই তহবিল থেকে শেয়ার পেয়েছিলেন। এ তথ্য প্রকাশের পর দেশ জুড়ে ক্যামেরনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।

শনিবার ক্যামেরনের পদত্যাগের দাবিতে তার কার্যালয়ের বাইরে বিক্ষোভ করে হাজার হাজার জনতা। তবে ক্যামেরন তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |