1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়া সফররত নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো এর সাথে সাক্ষাত করেন। মঙ্গলবার ইন্দোনেশিয়ার পেদাং এ অনুষ্ঠিত “ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে নৌপ্রধানের সাথে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ১৩টি দেশের নৌ প্রধানসহ বিভিন্ন দেশের ঊর্ধ্বতন সামরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এরপর সন্ধ্যায় ইন্দোনেশিয়ার পেদাং এ গ্র্যান্ড ইন মুয়ারা হোটেলে নৌবাহিনী প্রধান ইন্দোনেশিয়ার নৌ প্রধান এডমিরাল আদে সুপানদি এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় উভয় দেশের নৌপ্রধানগণ কিছু সময় অতিবাহিত করেন এবং দুই দেশের নৌবাহিনীর পারস্পারিক সম্পর্ক উন্নয়ন ও পেশাগত বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, নৌবাহিনী প্রধান গত ১১ এপ্রিল ২০১৬ তারিখ ১৫তম ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়াম, ২য় মাল্টিলেটারাল নেভাল এক্সারসাইজ কমোডো ও ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০১৬ এ যোগদানের উদ্দেশে ইন্দোনেশিয়া গমন করেন। ছয় দিনব্যাপী আন্তর্জাতিক এই মহড়া এবং সিম্পোজিয়ামে বাংলাদেশসহ ২১টি সদস্য রাষ্ট্র, ৪টি পর্যবেক্ষক রাষ্ট্র ও ২টি আবেদনকারী পর্যবেক্ষক রাষ্ট্র অংশগ্রহণ করছে। সফরকালে নৌবাহিনী প্রধান বিভিন্ন দেশের নৌ প্রধানগণের সাথে সৌজন্য সাক্ষাতসহ ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়াম এবং মেরিটাইম প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক এই মহড়া ও সামরিক প্রদর্শনীতে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান ইন্দোনেশিয়ায় অবস্থান করছে। সফর শেষে নৌপ্রধান ১৪ এপ্রিল ২০১৬ তারিখে দেশে ফিরবেন বলে আশা করা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |