1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

কাশিমপুর কারাগারে বন্দিদের নববর্ষ উদযাপন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
  • ২১৬ বার পড়া হয়েছে

শাওন চৌধুরী: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিরা নাচলেন ও গাইলেন নববর্ষের গান। নববর্ষ উপলক্ষে কাশিমপুরে চারটি কারাগারেই বন্দিদের বিশেষ খাবার দেয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের বন্দিরা বাংলা নববর্ষের গান গেয়ে ও নেচে বাংলা নতুন বর্ষকে বরণ করেছে। কারা কর্মকর্তাদের সঙ্গে পান্তা-রুই-ভর্তা খেয়েছেন কারা মহাপরিদর্শক।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন প্রধান অতিথি হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ফজলুল কবীর, কাশিমপুর কারাগারের অতিরিক্ত জেল সুপার মো. মিজানুর রহমান, সুব্রত কুমার বালা, প্রশান্ত কুমার বণিক, জেলার সালমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে কারাচত্বরে হাতি-ঘোড়া ও ব্যানার-ফেস্টুন নিয়ে নববর্ষের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। কারাবন্দিদের খাবার তালিকায় সকালে পান্তা, রুই মাছ ভাজি, আলু ভর্তা, দুপুরে মুরগীর মাংস, ভুনা খিচুরি, সালাদ ও আলুর দম এবং রাতে ভাত, সবজি ও ডাল রয়েছে। বিশেষ খাবার ব্যবস্থা ছাড়াও কারা অভ্যন্তরে বন্দিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. মিজানুর রহমান বলেন, কারাগারে দেড় সহস্রাধিক বন্দি রয়েছে। কারাগারের ভিতরে একই খাবার ব্যবস্থা রয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ভারপ্রাপ্ত সুপার সুব্রত কুমার বালা বলেন, এখানে তিন শতাধিক নারী বন্দি রয়েছে। নববর্ষের প্রথম দিনে একই খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাশির আহমেদ বেস্ট নিউজ ডট কম ডট বিডিকে জানান, তার কারাগারে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলীসহ দুই সহস্রাধিক বন্দি রয়েছে। এ কারাগারেও একই আয়োজন করা হয়েছে।

কারাগারে নারী বন্দিদের সঙ্গে থাকা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে। কারা মহাপরিদর্শক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

এছাড়া নারী বন্দিদের মধ্যে সাংস্কৃতিক চর্চার জন্য কারা মহাপরিদর্শক ওই অনুষ্ঠানে বাদ্যযন্ত্র কেনা ও প্রশিক্ষকদেরও আলাদা সম্মানি দেয়ার ঘোষণা দেন। কারাগারের বাইরে কারাচত্বরে কারা কর্তৃপক্ষের উদ্যোগে নববর্ষের জন্য আলাদাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |