1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বদলে যাচ্ছে চেক প্রজাতন্ত্রের নাম, নতুন নাম চেকিয়া

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬
  • ২০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের নাম বদলে ফেলা হচ্ছে। দেশটির নতুন নাম হবে চেকিয়া। তবে বেশকিছু কারণেই চেক প্রজাতন্ত্রের নাম বদলে ফেলছে কর্তৃপক্ষ। এটা করা হচ্ছে যেন ব্যবসায়ী কোম্পানিগুলো তাদের পণ্যের ওপর সহজভাবে এই নতুন নামটি লিখতে পারেন। খবর বিবিসির।

তবে আনুষ্ঠানিকভাবে চেক প্রজাতন্ত্র নামটিই বজায় থাকবে। অর্থাৎ ফরাসি প্রজাতন্ত্র থেকে যেমন ফ্রান্স হয়েছে তেমনি চেক প্রজাতন্ত্র থেকে হবে চেকিয়া। এই সংক্ষিপ্ত নামটি ইতোমধ্যেই দেশের সংসদে অনুমোদিত হয়েছে। এই নতুন নামের বিষয়ে জাতিসংঘকেও জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১৯৯১ সালে তদানীন্তন চেকস্লোভেকিয়া ভেঙে দুটি দেশে পরিণত হয়। একটি স্লোভেকিয়া এবং অন্যটি চেক প্রজাতন্ত্র। চেক প্রজাতন্ত্রের সবচেয়ে পরিচিত ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে পিলস্নার উরকুয়েল বিয়ার এবং আইস হকি টিম। এরা নিজেদের গায়ের জার্সিতে শুধু চেক শব্দটি ব্যবহার করে। কিন্তু চেক শব্দটি একটি বিশেষণ। তাই এটা কোন দেশের নাম হতে পারে না। আর এ কারণেই দেশের জন্য একটি সংক্ষিপ্ত নাম গ্রহণ করেছে চেক প্রজাতন্ত্র।

তবে নতুন নাম নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে। অনেকর দাবী চেকিয়া নামটি একেবারেই খটমটে। এটা শুনতে অনেকটা সাবেক রুশ প্রজাতন্ত্র চেচনিয়ার মতো লাগে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |