1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পের নগ্ন মূর্তি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে নগ্নভাবে দেখা গেছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।শুনে অবাক হচ্ছেন নিশ্চই। ভাবছেন এবার কিভাবে সম্ভব? আসলে ট্রাম্প নিজে নগ্ন হননি। তবে বেশ কিছু শহরে ট্রাম্পের নগ্ন মূর্তি বসানো হয়েছে।

ইনডেকলাইন নামে শিল্পীদের একটি দল বুধবার রাতে বৃহস্পতিবার রাতে পাঁচটি শহরে পাঁচটি মূর্তি বসিয়েছে। এই মূর্তিগুলোর নাম দেয়া হয়েছে দ্য এমপেরর হ্যাজ নো বলস।

তবে নিউ ইয়র্কে ট্রাম্পের নগ্ন মূর্তি নিয়ে দারুণ হাস্যকর পরিস্থিতি তৈরি হওয়ায় নিউ ইয়র্কের ইউনিয়ন স্কয়ার থেকে সেটি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

ট্রাম্পের ওই নগ্নমূর্তিগুলো কমলা রঙের। ভারি শরীরের ওই নগ্ন মূর্তিগুলো দেখতে রীতিমত শহরের রাস্তায় নানা বয়সী নারী পুরুষ ভিড় জমায়।

এই ব্যতিক্রমী মূর্তি সম্পর্কে জ্যঁ মেরি প্যাট্রিক নামের এক তরুণী বলেন ভাস্কর্যটি চমৎকার। এক কথায় ভয়ঙ্কর সুন্দর।ইনডেকলাইনের শিল্পীরা জানিয়েছেন, আসন্ন নির্বাচনে অংশ নেয়া রিপাবলিকান প্রার্থী ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য। তার কর্তৃত্ববাদী প্রবণতার কারণেই এ ধরনের মূর্তি তৈরির চিন্তা তাদের মাথায় এসেছে।

শিল্পীরা বলছেন, ভাস্কর্যগুলোতে যুক্তরাষ্ট্রের কুখ্যাত ও ঘৃণিত এক রাজনীতিবিদের বাহ্যিক ও রূপক প্রকাশ ঘটানো হয়েছে।

মূর্তিগুলোর একটি ভিডিও প্রকাশ করেছে ইনডেকলাইন। এরই মধ্যে এই ভিডিওটি সামাজিক মাধ্যম ভাইরাল হয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |