1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

না.গঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬
  • ২০০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় সাহাবুদ্দিন শাহ মিয়া (৬০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে সাহাবুদ্দিনের মৃত্যুর পর স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালায়। সাহাবুদ্দিন পপুলার ডায়াগনস্টিকের নিউরোলজি বিভাগে সিটি স্ক্যান করাতে এসেছিলেন। পরে ডাক্তারের ভুল ইনজেকশনে তার মৃত্যু হয়। মৃত সাহাবুদ্দিন শাহ মিয়া নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় মাছের ব্যবসা করতেন।

সাহাবুদ্দিন মিয়ার ছেলে হাবিবুর রহমান জানান, একটি দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে সিটি স্ক্যান করতে বেলা ১১টার দিকে সাহাবুদ্দিনকে শহরের চাষাঢ়ায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে নিওরোলজি বিভাগের একজন চিকিৎসক প্রথমে তাকে ভুল স্থানে ইনজেকশন দেন। এরপরই তিনি মারা যান।

বিষয়টি প্রথম দিকে চেপে রাখেন চিকিৎসকরা। বেলা ১টার দিকে রোগীর খোঁজখবর জানতে চাইলে চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন।

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার শহীদুল ইসলাম স্বপন জানান, ডাক্তারের ভুল থাকলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গেই ব্যাপারটা দেখছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের লোকজন মামলা করলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |