1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সিরিয়ায় সংঘর্ষে ২৪ ঘণ্টায় ৬১ জন নিহত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ১৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষে অন্তত ৬১ জন নিহত হয়েছে। এদের মধ্যে ২৩ জন সরকারি সৈন্য এবং ৩৮ জন বিদ্রোহী ও তাদের সহযোগী গোষ্ঠীর সদস্য।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবের মারেত আল-নুমান শহরের কাছে গত ২৪ ঘণ্টায় এ সংঘর্ষ হয় বলে শুক্রবার (২০ ডিসেম্বর) জানায় যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা (এসওএইচআর)। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সবশেষ বড় ঘাঁটি বলে পরিচিত মারেত আল-নুমান।

এসওএইচআর জানায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত থেকে ওই সংঘর্ষে বিদ্রোহী ও তাদের সহযোগী গোষ্ঠীর ৩৮ সদস্য প্রাণ হারিয়েছে। আর ২৩ জন নিহত হয়েছে বাশার আল-আসাদের বাহিনীর।

পর্যবেক্ষক সংস্থাটির দাবি, সংঘর্ষের সময় মারেত আল-নুমানের আশপাশে চক্কর দিয়েছে রুশ যুদ্ধবিমান। পাশের শহর সারাকিবে একাধিক হামলাও চালিয়েছে রুশ বাহিনী। এই সংঘাতের ফলে ওই এলাকায় বাস্তুহারা হয়েছে বহু মানুষ।

হামলায় বিধ্বস্ত বাড়ি থেকে সপরিবারে পালানোর সময় ইয়াসের ইব্রাহিম আল-দান্দাল সংবাদমাধ্যমকে বলেন, মারেত আল-নুমান শহরে শতাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি খুবই ভয়াবহ।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার দাবি, বিদ্রোহী ও তাদের সহযোগীদের এই অঞ্চল থেকে হটাতে গত এপ্রিলে সর্বাত্মক অভিযান শুরু করে সরকারি বাহিনী। এতে এখন পর্যন্ত হাজারের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। গৃহহারা হয়েছে ৪ লাখেরও বেশি মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |