1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নিরাপত্তা পরিষদে রাশিয়া-চীনের ভেটো, ‘লজ্জাজনক’ বলল যুক্তরাষ্ট্র

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ১৭৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয়ক একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। আর এ ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

সিরিয়া সরকারের অনুমতি না নিয়েই দেশটিতে ত্রাণ পাঠানোর লক্ষ্যে শনিবার (২১ ডিসেম্বর) নিরাপত্তা পরিষদে সম্মিলিতভাবে একটি প্রস্তাবের খসড়া উত্থাপন করে বেলজিয়াম, জার্মানি ও কুয়েত। কিন্তু পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া এই প্রস্তাবে ভেটো দেয়। তাই প্রস্তাবটি পাস হয়নি।

এই প্রস্তাবের খসড়ায় বলা হয়েছে, আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে তুরস্কের দুটি এবং ইরাকের একটি সীমান্ত ক্রসিং দিয়ে সিরিয়ায় ত্রাণ পাঠানো হবে। তবে এ কাজের জন্য দামেস্কের অনুমতি নেওয়া হবে না।

প্রস্তাবটির ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটির আগে চীন ও রাশিয়া জানায়, এই প্রস্তাব সিরিয়ার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। সিরিয়ার মানবিক পরিস্থিতির অপব্যবহারের লক্ষ্যেই এ প্রস্তাব আনা হয়েছে। এই ধরনের প্রস্তাবে সম্মতি দেওয়ার কোনো প্রশ্নই আসে না।

এদিকে মার্কিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, সিরিয়ায় ত্রান পাঠানোর প্রস্তাবে রাশিয়া ও চীন ভেটো দিয়েছে। যা সত্যিই লজ্জাজনক। কেননা সিরিয়ার জনগণ এখন মানবেতর জীবনযাপন করছে। এমন অবস্থায় তাঁদের পাশে দাঁড়ানো সবার কর্তব্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |