1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ২২১ বার পড়া হয়েছে

ভায়লেট লীনা বায়েনঃ ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ পশ্চিমঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে তীব্র শীতে সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করানো হবে। বর্তমানে এ রুটে ছোটবড় ১৪টি ফেরি চলাচল করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |