বিনোদন প্রতিবেদক: বলিউড তারকা প্রিয়াঙ্কার চোপড়ার সাফল্যের তরী যেনো থামছেই না। বলিউডের পর কাঁপাচ্ছেন হলিউডও। সেখানেও কুড়িয়েছেন সমালোচকদের প্রশংসা।
তবে এবার প্রিয়াঙ্কার সাফল্যের মুকুটে যুক্ত হচ্ছে আরেকটি পালক। আর তা হলো দ্বিতীয়বারের মতো দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্যে মনোনীত হয়েছেন এই তারকা।
আগামী ২৪ এপ্রিল মুম্বাইয়ে বসতে যাচ্ছে ১৪৭তম দাদা সাহেব ফালকে পুরস্কারের আসর। আর বলিউডের এই সম্মানিত পুরস্কারের জন্য সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন দেশি গার্ল খ্যাত এই তারকা।
সঞ্জয়লীলা বানশালী পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে কাশীবাঈ চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্যই তিনি মনোনীত হয়েছেন। এই ছবিতে নিজের সাফল্যে মুগ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা। ধন্যবাদ জানিয়েছেন বাজিরাও মাস্তানির সাথে জড়িত সকল কলাকুশলীকে।