1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ড্রাগন সোয়েটারের আইপিও আবেদন শুরু

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬
  • ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ আজ রোববার থেকে শুরু হয়েছে। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। দেশি ও বিদেশি উভয় বিনিয়োগকারীরা এ সময় আবেদন করতে পারবে। কোম্পানি সূত্রে এ সব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আইপিওতে কোনো প্রকার প্রিমিয়াম ছাড়া ১০ টাকা অভিহিত মূল্যে ৪ কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি শেয়ারে। অর্থাৎ প্রতিটি লটের বিপরীতে ৫ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থে যন্ত্রপাতি ক্রয়, বিল্ডিং ও সিভিল কনস্ট্রাকশন, স্পেয়ার পার্টস ক্রয়, চলতি মূলধন এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬১তম সাধারণ সভায় এই কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। সাধারণ বিনিয়োকারীদের জন্য ৪৮ হাজার লট, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ১৬ হাজার, প্রবাসী ৮  হাজার এবং মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৮ হাজার লট নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটির গত ৫ বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩৩ পয়সা (ওয়েটেড এভারেজ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৭৯ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বদেশ ইনভেষ্টমেন্ট লিমিটেড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |