1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সপ্তাহের শেষ দিনে লেনদেনে চাঙ্গা শেয়ারবাজার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ৪২২ বার পড়া হয়েছে

ইনা ফারজানা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। এ দিন সব ধরনের সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফন্ডের দর। একইসঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৮ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬২৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। যা আগের দিনের চেয়ে ২১ কোটি টাকা বেশি। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬০৭ কোটি টাকা। এছাড়া ডিএসইতে মোট ২৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৩৮টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৪৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮০৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৬১ পয়েন্টে দাঁড়িয়েছে এবং সিএসআই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে টাকা অঙ্কে লেনদেন হয়েছে ৩৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এ দিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। এর মধ্যে বেড়েছে ১১৭টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |