1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সপ্তাহের শুরুতে মূল্যপতন শেয়ারবাজারে

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ২৫২ বার পড়া হয়েছে

তাসনোভা হক: সপ্তাহের শুরুতে রোববার দেশের শেয়ারবাজারে মূল্যসূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন মূল্যসূচকের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে টাকার অংকে লেনদেন সামান্য বেড়েছে। তবে উভয় বাজারে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬৮পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস শরিয়াহ সূচক  দশমিক ৮০ পয়েন্ট কমে ১ হাজার ১২২ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৮ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ২৪ কোটি টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৪২ কোটি টাকা।

ডিএসইতে মোট ৩২৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১০৫টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১৫ পয়েন্ট কমে ৮ হাজার ৫৪৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৫১ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩৩ পয়েন্ট কমে ১২ হাজার ৯৬২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৪১ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক দশমিক ১০ পয়েন্ট কমে ৯৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে টাকা অংকে লেনদেন হয়েছে ২৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের। এরমধ্যে বেড়েছে ৮৩টির,কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার দর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |