সুমন চৌধুরী: সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজার দরপতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সব ধরণের মূল্যসূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। তবে স্টক এক্সচেঞ্জেই সামান্য বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫১১ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা বেশি। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫০৩ কোটি টাকা।
ডিএসইতে মোট ৩২৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১৩ পয়েন্ট কমে ৮ হাজার ৫৮৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৪৪ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৪৩ পয়েন্ট কমে ১২ হাজার ৮৭৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৩ পয়েন্ট কমে ১৪ হাজার ১০৩ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক দশমিক ৬৫ পয়েন্ট কমে ১ হাজার পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। এর মধ্যে বেড়েছে ১০৪টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর।