1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

শেয়ারবাজারে পতন অব্যাহত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। টাকার অংকে লেনদেনেও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এ নিয়ে ২০ জানুয়ারি (বুধবার) থেকে টানা চার কার্যদিবস দরপতন হচ্ছে দেশের পুঁজিবাজারে।

নানা উদ্যোগের পরও পতন বৃত্ত থেকে কোনো ভাবে ঘুরে দাঁড়াতে পারছে না দেশের শেয়ারবাজার। বিনিয়োগকারীদের উৎসাহ দিতে ঘোষিত মুদ্রানীতি টেকসই পুঁজিবার উন্নয়নেও সহায়ক হবে বলছে কেন্দ্রীয় ব্যাংক। তবে মুদ্রানীতি ঘোষণার সাপ্তাহ পার হলেও বাস্তবে তার উল্টো চিত্র।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় বেলা ১২টায় প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৬২০ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস দশমিক ৪৭ পয়েন্ট কমে ১ হাজার ১১৫ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪৮ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ১৯০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত রয়েছে ৬৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে বেলা ১২টা ৬ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৮ হাজার ৬৪৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ২০৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১২ কোটি টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |