1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সমুদ্রের পানির উচ্চতা ৬ মিটার বাড়তে পারে!

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
  • ২০৫ বার পড়া হয়েছে

pic 24

স্টাফ রিপোর্টার: সমুদ্রের পানির উচ্চতা ৬ মিটার বাড়তে পারে বলে সাম্প্রতিক গবেষণায় আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে সরকারগুলো যে পরিকল্পনা নিয়েছে সেগুলো বাস্তবায়িত হলেও এমনটা হতে পারে বলে মনে করছেন তারা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বের বিজ্ঞানীদের একটি দলের করা গবেষণাটি ‘সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।
গবেষণায় বলা হয়, আজ থেকে প্রায় সোয়া লাখ বছর আগে পৃথিবীর তাপমাত্রা আজকের মতোই ছিল। তখন সমুদ্রের পানির উচ্চতা ছয় থেকে নয় মিটার বেড়ে গিয়েছিল। সেই সময় উষ্ণ তাপমাত্রার কারণে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফ গলা শুরু করেছিল। এছাড়া প্রায় চার লক্ষ বছর আগে তাপমাত্রা যখন আজকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, তখনো পানির উচ্চতা বেড়েছিল ৬ থেকে ১৩ মিটার। আর ৩০ লাখ বছর আগে সমুদ্রের পানির উচ্চতা আজকের চেয়ে অন্তত ৬ মিটার বেশি ছিল।
সব হিসেব দেখে বিজ্ঞানীদের আশঙ্কা হয়েছে যে, বর্তমান বিশ্ব হয়তো সেই সব সময়ের দিকেই এগিয়ে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ গ্রিনহাউস নির্গমন কমানোর জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটা অর্জনে সমর্থ হলেও সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি সেই রকমই হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। তবে গবেষণাপত্রের প্রধান লেখক ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের আন্দ্রেয়া ডাটন বলেছেন, ৬ মিটার বৃদ্ধির ঘটনা ঘটতে কয়েক শতাব্দী লেগে যেতে পারে।
এমনটা হলে বেইজিং থেকে শুরু করে লন্ডন, ফ্লোরিডা থেকে শুরু করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। উল্লেখ্য, ২০১৩ সালে জাতিসংঘের জলবায়ু বিষয়ক বিজ্ঞানীরা বলেছিলেন, বৈশ্বিক উষ্ণতার কারণে একবিংশ শতাব্দীর শেষ নাগাদ সাগরের পানির উচ্চতা ১০ থেকে ৩২ ইঞ্চি বাড়তে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |