1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

নবাবগঞ্জে মেছো বাঘ আটক

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬
  • ১৮৪ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শনিবার সকালে একটি মেছো বাঘকে আটক করা হয়েছে। ওই বাঘের কামড়ে চাচা বজলু মৃধা (৪০) ও ভাতিজা রাসেল (২০) আহত হয়েছেন। শোলা ইউনিয়নের দক্ষিণ বালুখণ্ড এলাকায় এই ঘটনা ঘটে।
আহত বজলু মৃধা উপজেলা দক্ষিণ বালুখণ্ড গ্রামের  চান্দু মৃধার ছেলে এবং রাসেল মৃধা একই গ্রামের আফসার মৃধার ছেলে।আহত বজলু মৃধা জানায়, উপজেলার শোলা ইউনিয়নের দক্ষিণ বালুখণ্ড এলাকায় বজলু মৃধার বাড়ির ধানের গোলার স্থান পরিবর্তন করতে গেলে গোলার ভেতর বাঘটি দেখতে পান। এসময় তিনি ও তার ভাতিজা রাসেল বাঘটি ধরতে গেলে তাকে ও তার ভাতিজাকে কামড় দেয়। এলাকাবাসী এগিয়ে এসে বাঘটি আটক করে স্থানীয় চেয়ারম্যান মো. ফজলুল হকের বাড়িতে নিয়ে যায়।তিনি আরও জানান, তিনি ও তার ভাতিজা উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে শোলা ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক ফজল জানান, বাঘটি তার বাড়িতে লোহার খাঁচায় বন্দী করে রাখা হয়েছে। বাঘটি উচ্চতা পৌণে ২ ফুট ও ৪ ফুট লম্বা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আহসান জানান, উপজেলা বন বিভাগকে বিষয়টি জানানো হবে এবং সেটি সংগ্রহ করার মতো হলে চেয়ারম্যানের বাড়ি থেকে এনে চিড়িয়াখানায় পাঠানো হবে। এই বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নায়ারন চন্দ্র সরকার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |