1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

অব্যাহত দরপতনে শেয়ারবাজার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

শবনম শাহজাহান: বৃহস্পতিবার দিন শেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ১১১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৪২ পয়েন্ট কমে ১ হাজার ৭৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে ৩০ কোটি টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪০৫ কোটি টাকা।

ওইদিন ডিএসইতে ৩২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৪৯টির আর অপরিবর্তিত আছে ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স ৭ পয়েন্ট কমে ৮ হাজার ৪৯৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক দশমিক ৫৮ পয়েন্ট কমে ১ হাজার ৪৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৬৩ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ৯৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসই৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৫৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২৫০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৮৩টির, কমেছে ১২৩টির আর অপরিবর্তিত আছে ৪৪টি কোম্পানির শেয়ার দর।

সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। বুধবার সিএসইতে লেনদেন হয়েছিল ২১ কোটি টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |