1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

অব্যাহত দরপতনে শেয়ারবাজার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬
  • ২২৩ বার পড়া হয়েছে

অর্থনীতি প্রতিবেদক: ধারাবাহিক দরপতনের মধ্যে রয়েছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দুই স্টক এক্সচেঞ্জেই সূচক ও লেনদেন পতনের  মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে দর হারিয়েছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এনিয়ে টানা তিন কার্যদিবস দরপতন হলো দেশের শেয়ারবাজারে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, রোববার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া শরিয়া সূচক ডিএসইএস ৩ পয়েন্ট কমে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৫২৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ৮১ কোটি টাকা কম। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬০৮ কোটি টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৭৩টির আর অপরিবর্তিত আছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১৮ পয়েন্ট কমে ৮ হাজার ৬৬১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫২৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩২ পয়েন্ট কমে ১৪ হাজার ২৩৫ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক দশমিক ২ পয়েন্ট কমে ৯৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২৮টির আর অপরিবর্তিত আছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৭ লাখ টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |